মার্কিন প্রেসিডেন্ট Donald Trump বলেছেন, তার ধারণা ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা Mojtaba Khamenei এখনো জীবিত আছেন, তবে তিনি গুরুতর আহত অবস্থায় থাকতে পারেন। ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। গত বুধবার এক ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা Reuters-কে জানান, নতুন সর্বোচ্চ নেতা সামান্য আহত হয়েছেন। তবে সেই অবস্থাতেও তিনি নিয়মিত দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে Fox News-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার মনে হয় তিনি এখনো বেঁচে আছেন। সম্ভবত তিনি গুরুতরভাবে আহত, কিন্তু কোনোভাবে বেঁচে আছেন।” বৃহস্পতিবার ধারণ করা ওই সাক্ষাৎকারটি শুক্রবার সকালে প্রচার করা হয়। দায়িত্ব নেওয়ার পর প্রথম বক্তব্যে মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতে ইরান কোনোভাবেই পিছু হটবে না। তিনি জানান, শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া থেকে ইরান বিরত থাকবে না। এছাড়া তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ Strait of Hormuz বন্ধ রাখার অঙ্গীকারও করেন। Post navigation রাডার ও নজরদারি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে হরমুজ প্রণালী পার হলো তুর্কি জাহাজ, ইরানের অনুমতির কথা জানালেন পরিবহনমন্ত্রী