ইরানের অনুমতি নিয়ে তুরস্কের মালিকানাধীন একটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী আব্দুলকাদির উরালোগলু। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানের কাছ থেকে অনুমতির অপেক্ষায় থাকা তুরস্কের মালিকানাধীন মোট ১৫টি জাহাজের মধ্যে একটি জাহাজ এই অনুমোদন পেয়েছে। বিষয়টি নিয়ে তুরস্ক সরকার তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল।

মন্ত্রী উরালোগলু জানান, ওই ১৫টি জাহাজের মধ্যে একটি আগে ইরানের একটি বন্দর ব্যবহার করেছিল। সেই জাহাজটির জন্য ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাওয়া গেলে সেটি সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে দিয়েছে যে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজ লক্ষ্যবস্তু হতে পারে।

বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন হয়। ফলে এমন হুমকির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *