ইরান থেকে আবারও কড়া হুমকি এসেছে ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এক বিবৃতিতে Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) জানিয়েছে, তিনি যদি এখনও জীবিত থাকেন, তবে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালানো হবে।

রোববার (১৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা Fars News Agency এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি দাবি করে, তারা ইরাকের এরবিলে অবস্থিত Al-Harir Air Base-এ যুক্তরাষ্ট্রের বাহিনীর একটি সমাবেশ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া কুয়েতে অবস্থিত Ali Al Salem Air Base এবং Camp Arifjan ঘাঁটিতেও ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে আঘাত হানার দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এসব হামলা ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৫২তম ধাপের অংশ। ইরানের শিল্পাঞ্চলে কর্মীদের হত্যার প্রতিশোধ নিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

সূত্র: Dawn Media Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *