হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রাণ-আরএফএল গ্রুপের একটি গাড়ি থেকে মুরগি লুটের অভিযোগে এক ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তি হলেন গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল ফারহান মিয়া। রোববার (রাত) জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুনারুঘাট উপজেলার হাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফারহান মিয়াকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমান যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে প্রাণ কোম্পানির একটি পরিবহন গাড়ি থেকে মুরগি লুটের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই ঘটনায় শাকিল ফারহানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি অংশ নেয়। এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি জেলা ছাত্রদলের নজরে আসে। এরপর সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে অভিযুক্ত নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। Post navigation দেশের ৫৪ জেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান