ইরানের সামরিক বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)–ঘনিষ্ঠ সংবাদমাধ্যম Tasnim News Agency এক প্রতিবেদনে দাবি করেছে, ইসরায়েলের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা রয়েছে—এমন কিছু বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের অবকাঠামো ভবিষ্যতে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক কয়েকটি প্রযুক্তি কোম্পানির অফিস ও ক্লাউড অবকাঠামোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানের প্রযুক্তি নাকি সামরিক কাজে ব্যবহৃত হয়েছে। এ কারণেই তালিকাটিকে “ইরানের সম্ভাব্য নতুন লক্ষ্যবস্তু” হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, আঞ্চলিক সংঘাত ধীরে ধীরে অবকাঠামোগত সংঘাতে রূপ নিচ্ছে এবং সেই প্রেক্ষাপটে ইরানের লক্ষ্যবস্তুর পরিধিও বিস্তৃত হতে পারে। যেসব প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম ওই তালিকায় এসেছে, সেগুলোর মধ্যে রয়েছে Google, Microsoft, Palantir Technologies, IBM, Nvidia এবং Oracle Corporation। প্রতিবেদন অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের ক্লাউডভিত্তিক কিছু অবকাঠামো ইসরায়েলের বিভিন্ন শহরে রয়েছে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশেও এ ধরনের প্রযুক্তিগত অবকাঠামোর উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানি বা দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: Al Jazeera Post navigation যৌথ হা’ম’লার পর আ’হত নতুন সর্বোচ্চ নেতা ইরানের হা’মলায় নেতানিয়াহু নি’হত—