বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা ইশরাকের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে এবার বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে মাদকবিরোধী অভিযান নিয়ে কয়েকটি গণমাধ্যমের সংবাদ প্রকাশের ধরন নিয়েও সমালোচনা করেন তিনি। ইশরাক হোসেনের অভিযোগ, কিছু গণমাধ্যমের মাদকবিরোধী অভিযান নিয়ে প্রতিবেদন প্রকাশের ধরন দেখে মনে হচ্ছে, মাদক সরবরাহকারীদের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। এ বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন। পোস্টে তিনি বলেন, মাদক কারবারিদের অর্থায়নে পরিচালিত আস্তানাগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্তদের গ্রেপ্তারের কথাও জানান। মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ইশরাক হোসেন তাঁর পোস্টে হুঁশিয়ারি দেন। সূত্র: দৈনিক ইত্তেফাক Post navigation আমি নির্বাচিত হলে মন্দির পাহারা দিতে হবে না: দেলাওয়ার হোসেন ইশরাক কেন পদত্যাগ করলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে: নাহিদ”