বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করেনি বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আওয়ামী লীগসহ বিরোধী দলগুলোর সঙ্গে জামায়াতের অতীতে আন্দোলন হলেও তা কোনো রাজনৈতিক জোট ছিল না। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির সাবেক চিফ হুইপ নুরুল ইসলাম মনির বরগুনায় দেওয়া বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত না হলে সরকারি টাকা দেওয়া হবে না, এমন বক্তব্য দলীয়করণের মানসিকতা প্রকাশ করে। বিএনপির ৩১ দফার নবম দফায় দলীয়করণের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র পরিচালনার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নেতাদের তা স্মরণ রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। Post navigation দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ওসির সঙ্গে রুমিন ফারহানার উত্তপ্ত বাক্যবিনিময়, বললেন ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’