স্বৈরাচারের সহযোগী রাষ্ট্রপতির সংসদে ভাষণের অধিকার নেই: তাহের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, স্বৈরাচারের সহযোগী হিসেবে অভিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জাতীয় সংসদে ভাষণ দেওয়ার নৈতিক অধিকার নেই। বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তাহের বলেন, রাষ্ট্রপতিকে দিয়ে সংসদে ভাষণ দেওয়ানোর বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে এবং এ নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই সিদ্ধান্ত সম্পর্কে আগামীকাল বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। ডেপুটি স্পিকার পদ প্রসঙ্গে তিনি জানান, চলমান অধিবেশনে এ বিষয়েও বিরোধী দলের মধ্যে আলোচনা হয়েছে। প্রস্তাব এলে তখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এর আগে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরাও অংশ নেন। বৈঠকে আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের নোটিশ, মুলতবি প্রস্তাব এবং সাধারণ আলোচনায় কোন কোন বিষয় তুলে ধরা হবে তা নিয়েও চূড়ান্ত আলোচনা করা হয়। Post navigation ফ্যা’সি’স্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে আমরা সংসদে যাচ্ছি না: নাহিদ জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!