📰 রোজার দিনে সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে সবাই এমন কিছু খেতে চান যা একইসঙ্গে সুস্বাদু ও স্বাস্থ্যকর। তাই অনেকের ইফতার তালিকায় থাকে বিভিন্ন ধরনের ফল। বিশেষ করে রসালো ফল খেলে শরীর দ্রুত সতেজ হয়ে ওঠে। ইফতারে সহজেই তৈরি করা যায় এমন একটি পুষ্টিকর খাবার হলো ফলের সালাদ। এটি যেমন স্বাস্থ্যকর, তেমনি খুব অল্প সময়েই তৈরি করা যায়। 🍓 তৈরি করতে যা লাগবে আপেল – ১টি কলা – ২টি আঙুর – এক মুঠো কিশমিশ – এক মুঠো বেদানা – পরিমাণমতো খেজুর – ৪–৫টি স্ট্রবেরি – ৫–৬টি পাকা পেঁপে – কয়েক টুকরা কমলার রস – আধা কাপ লেবুর রস – ১টি চিনি – ১ টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া – আধা চা চামচ পুদিনাপাতা কুচি – ১ টেবিল চামচ বিট লবণ – স্বাদমতো 🍽️ যেভাবে তৈরি করবেন প্রথমে সব ফল ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর একটি বড় বাটিতে সব ফল একসঙ্গে নিয়ে তার মধ্যে কমলার রস, লেবুর রস, চিনি, বিট লবণ, ভাজা জিরা গুঁড়া এবং পুদিনাপাতা কুচি দিয়ে আলতোভাবে মিশিয়ে নিন। খেয়াল রাখতে হবে, ফল মেশানোর সময় খুব বেশি চাপ দিয়ে নাড়াচাড়া করা যাবে না। এতে ফলের আকার নষ্ট হয়ে যেতে পারে এবং স্বাদও কমে যেতে পারে। সবকিছু ভালোভাবে মেশানোর পর চাইলে কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। আবার সরাসরিও পরিবেশন করা যায়। স্বাস্থ্যকর এই ফলের সালাদ ইফতারে এনে দেবে ভিন্ন স্বাদ ও সতেজতা। 🍉🍇 — Post navigation দৈনন্দিন জীবনে স্ট্রেস কমাতে গড়ে তুলুন এই ৪ অভ্যাস