বিশ্বের শীর্ষ নিউ এনার্জি ভেহিকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান BYD বাংলাদেশের বাজারে তাদের নতুন এসইউভি মডেল সিলায়ন ৫ উন্মোচন করেছে। রাজধানীর International Convention City Bashundhara-তে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গাড়িটি আনুষ্ঠানিকভাবে পরিচয় করানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের জাতীয় ডিস্ট্রিবিউটর CG Runner Bangladesh Limited-এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। নতুন এই এসইউভিতে ব্যবহার করা হয়েছে আধুনিক ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তি। এতে রয়েছে ১৫০০ সিসি ইঞ্জিন ও শক্তিশালী ইলেকট্রিক মোটরের সমন্বয়ে তৈরি ডুয়াল-পাওয়ার সিস্টেম। এর ফলে গাড়িটি সর্বোচ্চ প্রায় ১,০০০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দিতে সক্ষম বলে জানানো হয়েছে। দৈনন্দিন ব্যবহারের জন্য এতে প্রায় ৭১ কিলোমিটার পর্যন্ত পিওর ইলেকট্রিক রেঞ্জ পাওয়া যাবে। গাড়িটির মোটর সর্বোচ্চ ১৫৬ কিলোওয়াট শক্তি ও ৩০০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে এবং মাত্র ৭.৭ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সক্ষম। নিরাপত্তা ও আরামদায়ক ভ্রমণের দিকটিও গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে সিলায়ন ৫ মডেলটি। এতে রয়েছে সাতটি এয়ারব্যাগ, উন্নত ব্লেড ব্যাটারি প্রযুক্তি, ভেহিকেল-টু-লোড (V2L) ফিচার এবং আধুনিক অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS)। এছাড়া গাড়ির ভেতরে রয়েছে প্রশস্ত কেবিন, ১২.৮ ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে এবং প্যানোরামিক সানরুফ। বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের জানান, নতুন এই মডেলটি ব্যবহারকারীদের জন্য স্মার্ট ও কার্যকর মোবিলিটি অভিজ্ঞতা নিশ্চিত করবে। তিনি বলেন, ক্রেতারা এখন একই সঙ্গে সাশ্রয়ী জ্বালানি ব্যয়, আরামদায়ক ভ্রমণ এবং দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা চান। ডিএম-আই প্রযুক্তির মাধ্যমে সিলায়ন ৫ দৈনন্দিন যাতায়াতে বৈদ্যুতিক গাড়ির মতো অভিজ্ঞতা দেবে, আবার দীর্ঘ ভ্রমণেও স্বাচ্ছন্দ্য বজায় রাখবে। গাড়িটি কসমস ব্ল্যাক, অরোরা হোয়াইট, আটলান্টিস গ্রে ও হারবার গ্রে—এই চারটি রঙে পাওয়া যাবে। প্রথম ৫০০ জন গ্রাহকের জন্য এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭ লাখ ৯০ হাজার টাকা। গাড়িটির সঙ্গে আকর্ষণীয় ওয়ারেন্টি সুবিধাও রয়েছে। ট্র্যাকশন ব্যাটারির জন্য ৮ বছর বা ১ লাখ ৬০ হাজার কিলোমিটার, মোটরের জন্য ৮ বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটার এবং পুরো গাড়ির জন্য ৬ বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রি-অর্ডার করা ২৫টি গাড়ি গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়, যা নতুন মডেলটির প্রতি ক্রেতাদের আগ্রহের ইঙ্গিত দিচ্ছে। Post navigation ঈদ সামনে রেখে নতুন স্মার্টফোন আনল Oppo, শক্তিশালী ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে