ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্ররিতক্ষা বাহিনী।

সোমবার (৯ মার্চ) ভোরের দিকে মোজতবার নির্দেশে ইসরাইলকে লক্ষ্য করে এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানি প্রতিরক্ষা বাহিনী।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরইবি-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। মোজতবা খামেনির পুরো নাম আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনি। তার পুরো নাম উল্লেখ করে আইআরইবির প্রতিবেদনে বলা হয়েছে, “(নতুন) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির নির্দেশে সোমবার ভোরের দিকে দখলদার জায়নবাদী শক্তিকে লক্ষ্য করে এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এটি নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম হামলা।”

প্রতিবেদনের সঙ্গে একটি ক্ষেপণাস্ত্রের ছবিও প্রদর্শন করেছে আইআরইবি। সেখানে বলা হয়েছে, ‘আপনার নির্দেশের অপেক্ষায়, সাইয়্যেদ মোজতবা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *