রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানের প্রতি মস্কোর দৃঢ় সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

পুতিন বলেন, তিনি বিশ্বাস করেন মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির দায়িত্ব ও আদর্শ মর্যাদার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন পরিস্থিতিতেও ইরানের জনগণকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হবেন।

সোমবার (৯ মার্চ) এক বিবৃতিতে তিনি মোজতবাকে অভিনন্দন জানান।

এ সময় রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে এবং মস্কো তাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি বজায় রাখতে চায়।

সূত্র: আল জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *