— ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও তা মোকাবিলায় নিজের কাছে একটি স্পষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন Donald Trump। তিনি বলেন, “I have a plan for everything”—অর্থাৎ প্রতিটি পরিস্থিতির জন্যই তার প্রস্তুতি আছে। ট্রাম্পের দাবি, তার পরিকল্পনা বাস্তবায়ন হলে তেলের দাম কমে আসবে এবং এতে আমেরিকার জনগণও সন্তুষ্ট হবে। একই সঙ্গে তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, যদি হরমুজ প্রণালী দিয়ে তেল ট্যাঙ্কার চলাচলে কোনো বাধা দেওয়া হয়, তাহলে যুক্তরাষ্ট্র আগের চেয়ে “২০ গুণ বেশি শক্তিতে” জবাব দেবে। এমন পরিস্থিতিতে ইরানের ওপর “মৃত্যু, আগুন ও ক্রোধ” নেমে আসতে পারে বলেও তিনি মন্তব্য করেন। ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা বা সংঘাত দ্রুত শেষ হতে পারে। তবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। দক্ষিণ ফ্লোরিডার ডোরাল এলাকায় নিজের গলফ ক্লাবে রিপাবলিকান নেতাদের সঙ্গে বৈঠকের পর এসব মন্তব্য করেন তিনি। ট্রাম্পের মতে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান বৈশ্বিক তেল সরবরাহ ও সমুদ্রপথের নিরাপত্তা বজায় রাখতে সহায়ক হবে। সূত্র: নিউইয়র্ক পোস্ট — Post navigation ইরানে মানবিক সহায়তা হিসেবে খাদ্য ও ওষুধ পাঠাল আজারবাইজান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরান