— ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা Ali Larijani যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, Strait of Hormuz হয় সবার জন্য শান্তি ও সমৃদ্ধির পথ হয়ে থাকবে, নতুবা তা যুদ্ধপ্রবণ শক্তিগুলোর জন্য পরাজয় ও দুর্ভোগের কারণ হয়ে উঠতে পারে। মঙ্গলবার (১০ মার্চ) ছয়টি ভিন্ন ভাষায় প্রকাশিত এক বার্তায় তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে BBC News। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাতের জেরে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতির প্রভাব ইতোমধ্যে বিশ্ববাজারে পড়তে শুরু করেছে এবং তেলের দামও বাড়তে শুরু করেছে। কারণ বৈশ্বিক তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশই এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে যায়। — Post navigation তেলের দাম বৃদ্ধিতে আ’তঙ্কিত হওয়ার কারণ নেই, ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প ইরানে সবচেয়ে তীব্র হা’মলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী