ইরানের ওপর আজ সবচেয়ে তীব্র হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের: পেন্টাগন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের তীব্রতা আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, মঙ্গলবার ইরানের ওপর এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে। হেগসেথ বলেন, আসন্ন অভিযানে বিপুল সংখ্যক যুদ্ধবিমান ও বোমারু বিমান অংশ নেবে। তবে সামরিক অভিযান কতদিন চলবে—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, “এই যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা প্রেসিডেন্ট ট্রাম্প নির্ধারণ করবেন। এটি যুদ্ধের শুরু, মাঝামাঝি নাকি শেষ ধাপ—সে বিষয়ে মন্তব্য করা আমার দায়িত্ব নয়।” এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে সংঘাত খুব দ্রুত শেষও হতে পারে। তবে সম্ভাব্য সময়সীমা সম্পর্কে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি। সংবাদ সম্মেলনে হেগসেথ আরও অভিযোগ করেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা অনেক সময় স্কুল, হাসপাতালসহ বেসামরিক স্থাপনার কাছে স্থাপন করছে। এতে লক্ষ্যভিত্তিক হামলা পরিচালনা করা কঠিন হয়ে পড়ে বলে তিনি দাবি করেন। এদিকে একই অনুষ্ঠানে উপস্থিত জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, চলমান অভিযানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ইরানের নৌবাহিনীর সক্ষমতা দুর্বল করে দেওয়া। তিনি জানান, ইরান যাতে সমুদ্রপথে মাইন পেতে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত করতে না পারে, সে লক্ষ্যে মার্কিন বাহিনী সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে। উল্লেখ্য, মার্কিন কর্মকর্তাদের দাবি অনুযায়ী সাম্প্রতিক সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিমাণ কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটি তাদের সামরিক সক্ষমতার তুলনায় অপেক্ষাকৃত কম সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সূত্র: আল–জাজিরা Post navigation যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরান হা/মলায় ইসরাইলি মন্ত্রীর ছেলের ক/লিজায় গু/রুতর আ/ঘা’ত