ঈদুল ফিতর উপলক্ষে দেশের বাজারে নতুন একটি স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান Oppo। অপো এ৬এস প্রো নামের এই মডেলটি ইতোমধ্যে সারা দেশের বিভিন্ন বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে।

নতুন এই স্মার্টফোনে উন্নতমানের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীদের দৈনন্দিন ব্যস্ত জীবনধারার কথা বিবেচনায় রেখে ফোনটির নকশা ও ফিচার তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

ডিভাইসটির অন্যতম প্রধান আকর্ষণ হলো ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার বড় ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি, যার ফলে অল্প সময়েই দ্রুত চার্জ করা সম্ভব। কোম্পানির দাবি, নিয়মিত ব্যবহারের পরও দীর্ঘ সময় পর্যন্ত ব্যাটারির কার্যক্ষমতা স্থিতিশীল থাকবে।

ফোনটিতে রয়েছে ১২০ হার্জ অ্যামোলেড আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে, যা ভিডিও দেখা ও গেম খেলার সময় মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। এছাড়া এতে আইপি৬৯কে রেটিংয়ের পানি ও ধুলা প্রতিরোধ সুবিধাও যোগ করা হয়েছে।

পারফরম্যান্স উন্নত করতে এতে যুক্ত করা হয়েছে এআই লিঙ্কবুস্ট ৩.০ প্রযুক্তি, সুপারকুল ভিসি কুলিং সিস্টেম এবং ডুয়াল স্টেরিও স্পিকার। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে কালারওএস ১৬।

ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, যেখানে এআই অটো জুম সুবিধা থাকায় বড় গ্রুপ সেলফিও সহজে তোলা সম্ভব।

অপো বাংলাদেশের অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং জানান, ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন এই ডিভাইস বাজারে আনা হয়েছে।

ফোনটি ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাচ্ছে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৩৯,৯৯০ টাকা। ডিভাইসটি লুমিনা ফরেস্ট ও এক্লিপ্স ব্লু—এই দুটি রঙে বাজারে এসেছে।

স্মার্টফোনটি অপো ব্র্যান্ড শপ, অনুমোদিত বিক্রয়কেন্দ্র এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ অফারের মধ্যে রয়েছে শূন্য শতাংশ সুদে কিস্তি সুবিধা, ফ্রি ব্যাকপ্যাক, ৯০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি। পাশাপাশি ক্যাশ ডিসকাউন্ট ও রিওয়ার্ড পয়েন্ট সুবিধাও থাকছে।

প্রচারাভিযানের অংশ হিসেবে ক্রেতারা স্মার্টওয়াচ, ট্যাবলেট এবং ভ্রমণ সুবিধাসহ বিভিন্ন পুরস্কার জয়ের সুযোগও পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *