রিরাইট নিউজ:
দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাদানকারীদের জন্য সরকার ঘোষিত মাসিক ভাতা কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৪ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করবেন।

বৃহস্পতিবার রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ মার্চ সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন। এই ভাতা কর্মসূচির আওতায় ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষরাও অন্তর্ভুক্ত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *